ধ্যান মানে সৃজনশীল বিন্দু

ধ্যান মানে অবশ্যই সৃজনশীল বিন্দু -


ধ্যান মানে যে সৃজনশীল বিন্দু তার কারন হলো সৃজনশীল বিন্দু, বাংলাদেশের প্রথম সৃজনশীলতা-ভিত্তিক আধুনিক অনলাইন ধ্যানযোগ শরীর ও প্রযুক্তি চর্চা কেন্দ্র বা প্লাটফর্ম।


আজ আমরা ধ্যান যোগ সংক্রান্ত একটি বিষয় নিঃসঙ্গতা এবং একাকীত্ব বিষয়টা কি এক না ভিন্ন তার বিশ্লেষন করছি।

সূচিপত্র:
  • নিঃসঙ্গতা এবং একাকীত্ব কী?
  • সমাধি কী?
  • আমরা কেন ঘুমন্ত রাতে ভোরের উদয় করেছি?
  • সৃজনশীল বিন্দু কি?


মনে করেন আপনি একটি কক্ষে একা বসে আছেন। বাইরে কোনো শব্দ নেই, ফোনটা সাইলেন্ট, দরজা বন্ধ। আপনি একা, কিন্তু এই একা থাকাটা কি নিঃসঙ্গতা? না, কারণ ধ্যান মানে অবশ্যই সৃজনশীল বিন্দু।

নিঃসঙ্গতা এবং একাকীত্ব কী?

নিঃসঙ্গতা হলো যখন আপনি ভিড়ের মাঝেও একা। হাজার মানুষের মাঝে থেকেও মনে হয় কেউ নেই। মাথায় হাজার চিন্তার জট। সেই দূঃশ্চিন্তা নিয়ে আপনি কিছুই সৃষ্টি করতে পারেন না।

আর একাকীত্ব হলো যখন আপনি কক্ষে একা বসে থেকেও পূর্ণ। বাইরের সব শব্দ বন্ধ, কিন্তু ভেতরে একটা আলো জ্বলছে। সেই আলোতেই নতুন সম্ভাবনা আসে।

সমাধি কী?

সমাধি কোনো মৃত্যু নয়। সমাধি হলো আধ্যাত্মবাদের একটি বিন্দুতে এসে আত্মস্থ হওয়া।

যেমনটা একজন পথিক, দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত হয়ে, একটি বৃক্ষের ছায়ায় এসে বিশ্রাম নেয়। সে তখন আর পথ হাঁটছে না। সে শুধু ছায়ায় বসে আছে, নিজের সাথে।

আমাদের মনও সেই পথিক। ধ্যান সেই বৃক্ষ যে বৃক্ষের ছায়ায় আপনি যখন ১০ মিনিট নিজের শান্তি বিন্দুতে এসে নিজেকে খোঁজার চেষ্টা করেন, তখন গভীর থেকে গভীরে সমাধি হয়, লাভ হয় আত্মজ্ঞান। 

আমরা কেন ঘুমন্ত রাতে ভোরের উদয় করেছি?
এতদিন বাংলাদেশে মনের যত্ন আধ্যাত্মিক স্বাস্থ্যচর্চা নিয়ে কোনো ভালো ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠান তৈরি হয়নি বা থাকলেও সেকেলে।তাই এই বিষয়ে পুরো জাতি চেতনাগতভাবে একটা অন্ধকার, ঘুমন্ত রাতের মধ্যে রয়েছে।

আমরা সেই অন্ধকার ঘুমন্ত রাত্রে ভোরের ডাক নিয়ে এসেছি। মানে আমরা সৃজন করতে চলেছি একটি নতুন ইতিহাস।

সৃজনশীল বিন্দু কি?


এই দেশে শরীরের জন্য জিম আছে, কিন্তু মনের সেই বৃক্ষের ছায়ায় বসার জন্য কোনো আধুনিক এবং অনলাইন চর্চা কেন্দ্র ছিল না। সৃজনশীল বিন্দু রাজশাহীর প্রথম আধুনিক এবং অনলাইন চর্চা কেন্দ্র।

আমরা আধুনিক, কারণ আমরা হাজার হাজার বছরের প্রাচীন সংস্কৃতিকে ধর্ম নয়, বিজ্ঞান ও যুগসম্মত হিসেবে ব্যাখ্যা করছি।

আমরা অনলাইন, আমরা জানি, ধ্যান মানেই হিমালয়ে যেতে বলা হয় না। কারণ আত্মভ্রমণই শ্রেষ্ঠ ভ্রমণ। আপনার ভোরের উদয় আপনার কক্ষেই সম্ভব।

এই দেশে মনের চর্চাকে একটা আধুনিক এবং অনলাইন ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড় করানোর জন্য রাজশাহী থেকে আমরাই প্রথম স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা। আমরা আপনার ভেতরের লুকিয়ে থাকা সৃজনশীল বিন্দু,।

🌅 রাজশাহী থেকে চেতনার অন্ধকার অরণ্যে ভোরের উদয়। সৃজনশীল বিন্দু - রাজশাহীর প্রথম আধুনিক ও অনলাইন চর্চা কেন্দ্র।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সৃজনশীল বিন্দুর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url