ভাইরাল হলো ৮০ দশকের ট্রেন্ড - কারণ কী?

ভাইরাল হলো ৮০র দশকের ট্রেন্ড:জেনে নিন ৮০র দশক সম্পর্কিত কিছু তথ্য।


গত কয়েকদিন ধরে মোবাইল খুললেই একটাই দৃশ্য। সবার ছবি কেমন যেন পুরনো দিনের মতো। বড় চুল, চওড়া কাঁধের জামা, হাতে পুরনো দিনের টেপ রেকর্ডার।

৮০র দশকের একটি কাপল মোটর বাইক নিয়ে

মনে হচ্ছে সবাই আশির দশকে ফিরে গেছে। কিন্তু হঠাৎ করে এমন হলো কেন?আসলে এর পেছনে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা। 


এখন একটা ছবি দিলেই কৃত্রিম বুদ্ধিমত্তা সেটাকে আশির দশকের মতো বানিয়ে দিচ্ছে।৮০র দশকের পিওর নস্টালজিক রুপ।পুরনো দিনে ফিরে পাওয়ার এই আনন্দ থেকেই মূলত এই ভাইরাল ট্রেন্ড । এই সহজ উপায়ের কারণেই সবাই এটা করছে। ঘরে বসে দুই মিনিটে পুরনো দিনের আনন্দে ফিরে যাওয়া যাচ্ছে।যা তাদেরকে একটি ভিন্ন সৌন্দর্যের আনন্দকে নিজের মধ্যে ফিরে পাওয়ার অভিজ্ঞতা দিচ্ছে। 


দ্বিতীয় কারণ হলো বিখ্যাত মানুষদের যোগ দেওয়া। প্রথমে সাধারণ মানুষ শুরু করলেও পরে মন্ত্রী, অভিনেতা, গায়ক,খেলোয়ার সবাই যোগ দিয়েছে। যখন মানুষ দেখলো তাদের পছন্দের মানুষরাও এই সাজে ছবি দিচ্ছে, তখন আর কেউ বাদ থাকতে চাইলো না। একজনের দেখাদেখি আরেকজন, এভাবেই আগুনের মতো ছড়িয়ে পড়লো।


তৃতীয় কারণ হলো পছন্দের মাত্রার পরিবর্তন। আগে থেকেই ৮০র দশকের গান ফ্যাশন মানুষের অন্তরে জায়গা নিয়ে রেখেছিল।মানুষের ভালো লাগা এবং নস্টালজিক ক্লাসিক ফ্যাশনের আনন্দের চিরকালই ভিন্ন ছিল। পোশাক বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন ফ্যাশনে এবার একটু আশির দশক ফিরে আসুক। চওড়া কাঁধ, বড় ব্লেজার, চকচকে রঙ, জমকালো সাজ আবার ফিরবে। তাই এই জমকালো সাজে ফিরতেই সবাই তাদের এমন লুকে ফিরে যাওয়ার আনন্দ খুশি মনে গ্রহণ করেছে।


শেষ কারণটা হলো মনের টান। আশির দশক মানে একটা ভিন্টজ  টাইম ক্যাসেট, সাদাকালো টিভি, ডিস্কো গান। এখনকার ছেলেমেয়েরা সেই সময়টা দেখেনি, কিন্তু গল্প শুনেছে। সেই রঙিন সময়টাকে একবার ছুঁয়ে দেখার ইচ্ছে সবার মধ্যেই আছে। এই ট্রেন্ড সেই ইচ্ছেটাই পূরণ করে দিচ্ছে। তাই মানুষ শুধু ছবি দিচ্ছে না, একটা আবেগও ভাগ করে নিচ্ছে।


এই চারটি কারণ একসাথে মিশেই আশির দশকের ট্রেন্ড হঠাৎ করে এত বড় হয়ে গেছে। এটা শুধু একটা ছবির ট্রেন্ড নয়, এটা পুরনো দিনে ফিরে যাওয়ার একটা আনন্দ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সৃজনশীল বিন্দুর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url