সহজ ভাষায় সাহিত্য

“সাহিত্য শব্দটা যেকোন জাতির এক দর্পণ বা আয়না” কথাটি অনেকেই শুনেছেন, কিন্তু সত্যিই কি  সহজ ভাষায় সাহিত্য আলোচনা করা যায়?আজ আমরা সহজ ভাষায় সাহিত্য কথা বলব এবং খুঁটিনাটি বুঝব।

সৃষ্টির শুরু থেকে মানুষ হোক আর ভিনগ্রহের কোন প্রাণী, তাদের বিকাশ এবং বিবর্তনে যে তথ্য, শিল্প, সংগ্রহ এবং অভিজ্ঞতা তারা সংরক্ষণ এবং ধারণ করে নিয়ে চলে সাথে, হোক সেটি আবেগঘন কোন উপলব্ধি কিংবা বৈজ্ঞানি আবিষ্কার, তা হচ্ছে সাহিত্য।সহজ ভাষায় সাহিত্য বলতে গেলে এটি এক রকম তথ্য শিল্প।

আসুন আজ আমরা সহজ ভাষায় সাহিত্য ও তার দিকগুলোকে বিশ্লেষন করি এবং তা কিভাবে আমাদের পথে আলোর মত দিক নির্দেশনা দেয় তা নিয়ে গল্প করি।

পেজ সুুচিপত্র:সহজ ভাষায় সাহিত্য

  • সাহিত্য পরিচয়
  • সাহিত্য কেন পড়ব?
  • এ আই এর যুগেও কি এর প্রয়োজন?
  • সাহিত্য রক্ষায় যুব সমাজ 
  • সাহিত্য বিবর্তন
  • উপসংহার
সাহিত্য পরিচয় :

সাহিত্যর সাথে পরিচিত হবেন? আমরা যে কথা বার্তা বলি, যোগাযোগ রক্ষা করি, তাই কি সাহিত্য? আসুন ব্যাপারটাকে বিশ্লেষন করা যাক।ধরে নেন, আপনি একটি ঘরে বসে গভীরভাবে কিছু ভাবছেন কিংবা পার্কের অরন্য ঘেরা কোন রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময়, কোন ঘটনাকে প্রত্যক্ষ করছেন। কিংবা হয়ত আপনি একজন রিসার্চার তথ্য এবং গবেষণা করতে গিয়ে এমন কিছু বিষয়কে জেনেছেন যা সকলের সাথে ভাগ করে নিতে চান।অথবা একটি প্রযুক্তিবিদ, নতুন নতুন প্রযুক্তি খবরা খবর দুনিয়ার সাথে একটি অন্য মাত্রার লেখনীর দ্বারা ভাগ করে নিতে চান।যদি আপনি এসকল বিষয় শব্দের কারুকার্য দ্বারা পাঠকের মনে দাগ কেটে যেতে পারেন তবে আপনি লেখক বা উন্নত উচ্চারণে “সাহিত্যিক”।

সাহিত্য কেন পড়ব:

প্রাথমিক দৃষ্টিতে বিষয়টি সহজ মনে হলেও সাহিত্যের নিজের ব্যাপক পরিধি রয়েছে।যুগ যুগ ধরে মানুষ তাদের আবেগ, অনুভূতি , বিজ্ঞান, দৈবত্ব এবং অসুরবৃত্তিকে “সাহিত্যে” জেনেছে এবং নতুনরুপে সমন্বয় সাধন করেছে। সাহিত্য এমন বিষয় না যা প্রচুর জন্মে বা গুরুত্বহীন ভাবে চলে , এটি এমন একটি জ্ঞান রাজ্যের অবিচলিত প্রহরী যা মানুষের কৌতুহল মেটাতে অজ্ঞানতার অন্ধকারকে করে চলে আলোকিত , যেন পথের ধারে থাকা প্রতিটি পথিক ধেয়ে চলে আপন লক্ষ্যের দিকে, এক জাগ্রত মশালের মত।

আজ পৃথিবীতে যেসকল সাহিত্যিকের নাম আমরা জানি, তারাও ছিলেন পাঠক অর্থাত তারা পড়েছেন তাদের আদি সৃষ্টিকারীদের পথ এবং তৈরি করেছেন যুগোপযোগী নতুন জ্ঞান বিন্যাস।সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ সাহিত্য সকল , কখনো আধ্যাত্বিক ,বৈজ্ঞানিক, আবেগঘন পরিবেশন কখনো বিরহ , দর্শন ,বিনোদন কিংবা আরো অনেক অনেক রচনা মুহূর্ত।শুধু তাই নয় সাহিত্যসৃষ্টি রচনা যে কোন কাজকে নিয়ে আসে তার রুচিশীল এবং নৈপুণ্যতার নিবিড় স্পর্শে।সহজ ভাষায় সাহিত্য এই আর্টিকেল এ আমরা এসব তথ্য পরিচয় করছি। 

এ আই যুগেও কি এর প্রয়োজন?

আমরা আজ স্মার্টফোনের একটি হাতের স্পর্শে সব তথ্য পায় ।সব খবর জানতে পারি, সব কিছু লিখতেও পারি , তবে সাহিত্য আমাদের কি প্রয়োজন? এমন চিন্তা আজ আমাদের তরুন প্রজন্মকে গ্রাস করে রেখেছে।পূর্বেও অনেক মানুষ মনে করতেন যে আসলে এসবের তেমন দরকার কি? কিন্তু এটি কোনভাবেই কোন যুগের মানুষ অস্বীকার করতে পারেনি যে, সাহিত্য হচ্ছে তথ্য এবং আবেগ অভিজ্ঞতার এমন এক রুচিশীল পরিবেশন যা মানুষকে আরো নিপুণ ও ঊৎকৃষ্ট রুপে বিচার করা শেখায়।আমরা সবাই জানি, মানুষ এআই তৈরি করেছে বটে কিন্তু আমরা মানুষ , পরম সৃষ্টিকর্তার এক এমন আজব সৃষ্টি যা শুধু একটি যন্ত্র হতে পারে না ।

সবসময় মানুষের ভাবনা গত এক বিকল্প রয়েছে , বহুমাত্রিকতা রয়েছে, যা স্বতন্ত্র এবং অধিকাংশ সময় অযান্ত্রিক।আপনি যদি এআইকে বলেন তুমি কি আবেগ বোঝ? এটি সেভাবেই ব্যাখ্যা দেয় , যেভাবে তাকে প্রোগ্রাম করা থাকে। কিন্তু মানুষ এক অনন্য জীব, যে আপনার মত করে সমস্যা সমাধান করতে পারে , অজানাকে জানতে পারে , মানুষের এক বিশেষ বহুমাত্রিক উদ্ভাবন প্রক্রিয়া রয়েছে, যা যুগ যুগ ধরে নিয়মের প্রচলন ও তার ধারাবাহিকতাকে রেখেছে চলমান।তাই সব যুগেই মানুষ তার নিজস্ব স্বত্বায় বলীয়ান আর হয়ত সৃষ্টির সেরা জীব ও।

সাহিত্য রক্ষায় যুব সমাজ:

সাহিত্যের বিবর্তন মানুষের প্রযুক্তিগত বিকাশ , ভাষাগত উৎকর্ষ , নতুন তথ্য ও জ্ঞানের সন্নিবেশন সবই হয়েছে যুগের পর যুগ মানুষের সাহিত্য সাধনা এবং সংরক্ষনের তাগিদে।কিন্তু এর ধারাবাহিকতা রক্ষায় বুদ্ধিজীবি তরুন কিশোর যুব সমাজ যখনই বিরক্ত হয় ঠিক তখনই সাহিত্য , ভাষা ও শিল্প, বিলুপ্ত ও অবমুল্যায়িত হতে থাকে ।সে জাতি ধীরে ধীরে এক অনিপুন প্রবনতায় পরিনত হয়, যা তাদের ভাষাগত বিপর্যয়কেই নিয়ে আসে না , তাদের জাতিগত অসমন্বয় ও বৈসাদৃশ্যের সাথে পরিচিত করে ।সাহিত্য হচ্ছে সেই মনি যার দ্বারা পরিবর্তন ,সংশোধন, ধারন , উন্নয়ন সব সমান্তরালে চলে আর একটি জাতির সভ্যতার অগ্রযাত্রা গতিশীল হয়।তাই আমাদের বাংলা সাহিত্যের যে অন্ধকারচ্ছিন্ন সময় চলেছে তা নবীন,প্রবীন, যুবক ,তরুন বুদ্ধিজীবিদের সম্মিলিত চেষ্টা ও চেতনার দ্বারা নতুন ভাবে নতুন আলোয় জাগিয়ে তোলা সম্ভব।

সাহিত্য বিবর্তন:

কোন বস্তুর দীর্ঘকাল চর্চা না থাকলে যেমন তা নিপুনতা হাড়ায় , ঠিক তেমন সাহিত্য বিবর্তন সকল যুগের মানুষের খুব সাধারন একটি প্রাকৃতিক প্রক্রিয়া।এভাবেই প্রাচীন কাল থেকে আমরা নিজেদের সুদক্ষ এবং শৈল্পিক ছন্দে প্রযুক্তিগত , ছন্দময় এবং রুচিশীল ভাবে গড়ে এসেছি।অতল সাগরের গভীরতা থেকে মহাকাশ, চিকিৎসা , কিংবা বিনোদন সব ক্ষেত্রেই উন্মোচন করেছি নব দিগন্তের ।

প্রাচীনকাল থেকেই মানব জাতির শ্রেষ্ঠ আধ্যাত্ববাদী, বিজ্ঞানী , সাহ্যিতিক , সাধক , সন্নাস্যী, ব্যাবসায়ী সকলের মিলিত সমন্বয়ের ফলাফল আজকের সভ্যতা । তাই আমরা যেন এর রক্ষনাবেক্ষনে যত্নশীল হয়ে নতুন নতুন ধারায় বিবর্তিত , সংশোধিত হয়ে জীবনের অগ্রযাত্রাকে গতিশীল রাখতে সক্ষম হই , এজন্য সাহিত্য বা লেখনীর মত জ্ঞানচর্চা শুদ্ধত্বের সাথে বিবর্তিত হতে দেওয়াটাই জ্ঞানের স্বার্থকতা।

উপসংহার:সহজ ভাষায় সাহিত্য

আমাদের এই দেশে বহু ভাষাবিদ ও সাহিত্যিক জন্ম গ্রহন করলেও আমাদের সাহিত্য ধারা ততটা ঠিক ততটা সংগঠিত রুপ লাভ করেনি যতটা সাহিত্য জ্ঞানে,অন্যান্য বিভিন্ন দেশ , জাতি  তাদের  উন্নত বিকাশধারা অব্যাহত রেখেছে।আমরা আরও আমাদের সাহিত্য চেতনায় উদ্দিপীত হবো।একটি সফটও্রয়্যারকে যেমন প্রতি নিয়ত আপডেট করে, আরো ভালো রুপে আনা যায় এবং ব্যাবহার আধুনিক করা যায় , আমরাও আমাদের তথ্য,শিল্প ,সাহিত্যের চাষাবাদ যেন এমন ভাবে করি যেন এটি আরও নির্ভুল , আধুনিক এবং সময়োপযোগী হয়ে ওঠে তবেই আমাদের জীবন জ্ঞান অন্বেষন এবং সাধন জীবন স্বার্থক হয়ে উঠবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সৃজনশীল বিন্দুর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url