পৃথিবীতে 2026 এর তাপমাত্রা এবং রাজশাহী ।

২০২৬ সালের তাপমাত্রা এবং রাজশাহী: NASA ও NOAA এর তথ্য অনুযায়ী রাজশাহীর তাপমাত্রার Global Warming এর প্রভাব কি পড়বে জানুন বিস্তারিত।

পৃথিবীতে ২০২৬ এর তাপমাত্রা এবং রাজশাহী - এই দুটো বিষয় এখন একে অপরের সাথে গভীরভাবে জড়িত।আপনি যদি রাজশাহী আমাদের প্রানের শহরে বসবাস করেন , তাহলে আপনি ইতিমধ্যেই বুঝতে পারছেন যে গরমের পরিমান আগের থেকে অনেক গুন বেড়ে গেসে ।কিন্তু কেন এমন হচ্ছে? চলুন বিজ্ঞানীদের তথ্য নিয়ে বিস্তারিত জানি ।

২০২৬ সাল কি হতে যাচ্ছে সবথেকে গরম বছর?

বিজ্ঞানীরা এখন প্রায় নিশ্চিত ।২০২৪ সাল ছিল এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গরম বছর ।ওই বছরে পৃথিবীর গড় তাপমাত্রা প্রাকশিল্প যুগের চেয়েও ১.৫৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। প্যারিস চুক্তিতে বলা হয়েছিল পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রির বেশি বাড়তে দেওয়া যাবেনা , কিন্তু ২০২৪ সালে আমরা সেই সীমা প্রথমবারের মতো অতিক্রম করে ফেলেছি ।এখন ২০২৬ সাল নিয়ে যা বলা হচ্ছে তা আরও ভয়ংকর।




বিশ্বখ্যাত জলবায়ু বিজ্ঞানী জেমস হ্যানসেন বলেছেন , ২০২৬ সাল ২০২৪ এর রেকর্ডও ভেঙে দেবে। NOAA সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ,৯৬.১ ভাগ সম্ভাবনা আছে যে ২০২৬ সাল হবে সেরা ৫টি গরম বছরের একটি ।আর ১৯ ভাগ সম্ভাবনা আছে যে এটাই পৃথিবীর ইতিহাসের  সবথেকে গরম বছর।

WMO এর তথ্য বলছে , ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১১ বছরই ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গরম বছর ১১ বছর।অর্থাৎ আমরা একটানা ১১ বছর ধরে রেকর্ড গরমের মধ্যে আছি ।

কেন এত গরম বাড়ছে দুটো প্রধান কারন:

প্রথম কারন হলো জলবায়ু পরিবর্তন । আমরা প্রতিদিন কোটি কোটি কার্বন ডাই অক্সাইড বাতাসে ছাড়ছি।এই গ্যাসগুলো পৃথিবীর চারপাশে একটা কম্বলের মতো কাজ করে ,সুর্যের তাপকে আটকে রাখে।



দ্বিতীয় কারন হলো এল নিনো ।২০২৬ সালে একটি শক্তিশালী এল নিনো ফিরে আসার সম্ভাবনা  আছে। এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের পানি হঠাত গরম হয়ে যাওয়া ।এর ফলে পুরো পৃথিবীর আবহাওয়া এলোমেলো হয়ে যায় এবং তাপমাত্রা ০.২ থেকে ০.৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়।
এই দুটো কারনে একসাথে মিলেই ২০২৬ সালকে ভয়ংকর গরম বানাচ্ছে ।

রাজশাহীতে এর প্রভাব কেন বেশি:

প্রশ্ন আসতে পারে পৃথিবীর তাপমাত্রা বাড়লেও ঢাকারও তো বাড়বে ,তাহলে রাজশাহীর নাম কেন আলাদা করে বলা হচ্ছে ?
এর তিন বৈজ্ঞানিক কারন আছে ।

১.ভৌগলিক অবস্থান:রাজশাহী বাংলাদেশের উত্তর-পশ্চিমে , কর্কটক্রান্তি রেখার খুব কাছে।এখানে সূর্যের রশ্মি সবচেয়ে খাড়াভাবে পড়ে।



২.পদ্মার পানি কমে যাওয়া :পদ্মা নদী রাজশাহীর তাপমাত্রা নিয়ন্ত্রনে বড় ভূমিকা রাখে ।কিন্তু ফারাক্কার কারনে পদ্মায় পানি কমে যাওয়ায় রাজশাহী তার প্রাকৃতিক শীতলীকরন শক্তি হাড়িয়ে ফেলেছে।

৩.বৃষ্টি কম:রাজশাহীতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়।গত ১০ বছরে রাজশাহীতে বৃষ্টির পরিমান ১৫% কমে গেসে ।বৃষ্টি কম মানেই অধিক গরম ।

এ কারনে ঢাকায় যখন তাপমাত্রা ৩৮ ডিগ্রি থাকে , তথন রাজশাহীতে সেটা ৪২ থেকে ৪৩ ডিগ্রি হয়ে যাচ্ছে। 

রাজশাহী জীবনে এর প্রভাব কি?

১.আম চাষে বিপদ:রাজশাহী আমের জন্য বিখ্যাত ।কিন্তু অতিরিক্ত গরমে আমের মুকুল আগেই ঝড়ে যাচ্ছে ।কৃষি বিভাগের তথ্য অনুযায়ী , ২০২৩ এবং ২০২৪ সালে গরমের কারনে রাজশাহীতে আমের উৎপাদন ২০% কমে গেছে ।

২.স্বাস্থ্যঝুঁকি:রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত বছর হিট স্ট্রোকের রোগী দ্বিগুন হয়ে গেসে।বিশেষ করে রিকশাচালক,কৃষক এবং দিনমজুররা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।



৩.পানির সংকট:অতিরিক্ত গরমে রাজশাহীতে ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর ২ থেকে ৩ ফুট করে নিচে নেমে যাচ্ছে।

আমরা াক করতে পারি ? 

সৃজনশীল সবুজ রাজশাহীর সমাধানে হতাশ হওয়ার কিছু নাই।রাজশাহী সবসময় সৃজনশীলভাবে সমাধান করেছে।

১.বেশি  করে গাছ লাগানো:রাজশাহী সিটি কর্পোরেশন রাস্তার দুই পাশে নিম এবং কৃষ্ণ চূড়া গাছ প্রাকৃতিক শীতলতা বৃদ্ধিতে সহায়ক।একটি বড় গাছ ১০ টি এসির সমান কাজ করতে পারে।
২.বাড়ি বাগান:রাজশাহীর অনেক তরুন এখন বাগান করছে।এতে ঘর ৫ডিগ্রি পর্যন্ত ঠান্ডা থাকে।




৩.সচেতনতা:যানবাহন এবং যন্ত্র প্রযুক্তিকে পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক করে তোলা ।বৈশ্বিক উষ্ণায়নের তথ্য প্রচার বৃদ্ধি ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনমত তৈরি এই শহরকে সুসংগঠিত করার জন্য হবে একটি উদ্যোগী পদক্ষেপ।

সবুজ সৃজনশীল রাজশাহীর ভবিষ্যত মডেল:

সবুজ রাজশাহীর ভবিষ্যত মডেল হবে আধুনিক ও এর ভিত্তিগত উন্নয়ন হবে সুদূর প্রসারী।যেখানে বজ্র ও সোলার বৈদ্যুতিক প্ল্যান্ট থেকে শুরু করে ইকো 



ডিজিটাল আর্ট এন্ড টেকের সাথে ঐতিহ্যের হবে এক অনবদ্য সমন্বয় যা এই শহরের শান্তি ও অর্থনৈতিক গৌরবকে সুসংসহত করবে।



  
শেষ কথাঃ লেখকের মন্তব্য 
২০২৬ সালে তাপমাত্রা আমাদের জন্য একটি সতর্ক বার্তা।পৃথিবীর গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি বৃদ্ধি মানে রাজশাহীর তাপমাত্রাও ২.৫ ডিগ্রি বৃদ্ধি।তাই এখন সময় সচেতন হওয়ার।রাজশাহী যেমন পরিষ্কার শহর হিসেবে দেশের মধ্যে অগ্রগণ্য তেমনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও আমাদের উচ্চ দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
















script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "Article", "mainEntityOfPage": { "@type": "WebPage", "@id": "https://www.srijon24.com/2026/08/2026.html" }, "headline": "পৃথিবীতে 2026 এর তাপমাত্রা এবং রাজশাহী ।", "description": "২০২৬ সালের তাপমাত্রা এবং রাজশাহী: NASA ও NOAA এর তথ্য অনুযায়ী রাজশাহীর তাপমাত্রার Global Warming এর প্রভাব কি পড়বে জানুন বিস্তারিত।", "image": "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUcR1sLwYRfl24GQW-G9Bd5-BTD0tXtimEy7_kYrXGm9VhkF6gkyBcRIuVboNAFDnQCbl_CcYZ7EkihKjnpT2cP1qexfqBIIuEz6QGq3QdQc15_XxOJN-gLlUz97ZU8EHWDZFtX3g2gT-frK968apbNq8WZ-XziOMNw3Zy6S9wQRDrZimJ0z38KXJ2T9k/w651-h302/%E0%A6%AA%E0%A7%83%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-2026-%E0%A6%8F%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80.webp", "author": { "@type": "Person", "name": "Rakesh Das", "url": "https://www.facebook.com/pri.tom.340765" }, "publisher": { "@type": "Organization", "name": "www.srijon24.com", "logo": { "@type": "ImageObject", "url": "https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEivqXNTaggm1x3v0DEFOLWxQPjdEV01AOYDyFqbqkKsAnnOj9Edsq5OIo5MMEULPysVE1raTkLCJnp54aH1m0_cXms77T1d2ryId53E1xBmJsBSDQ09RFHghkl79IjMKLOkdVID9xQe8zysjZjKhqwPmz0Qdw-5Ry7lVF5ppjliSL_ExnxPpLjkvk8zUrw=s946" } }, "datePublished": "2026-08-15", "dateModified": "2026-08-15" }

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সৃজনশীল বিন্দুর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url